# মোটরসাইকেল_সার্ভিসিং : # মোট_২২টা_কাজ



# মোটরসাইকেল_সার্ভিসিং : # মোট_২২টা_কাজ
মোটরসাইকেল ধুলাবালি লেগে থাকুক আর না থাকুক ,
বাইকের পারফরমেন্স টিপটপ থাকুক এটা কিন্তু আমরা
সবাই চাই।
# মোটরসাইকেল_সার্ভিসিং_এজন্য_গুরুত্বপূর্ণ_ভূমিকা_রাখে ।
"মোটরসাইকেল সার্ভিসিং"সময়মতো সার্ভিসিং করলে
পাশাপাশি যত্ন নিলে দীর্ঘদিন ইঞ্জিনে হাত দিতে
হয়না।
রাস্তায় কোথাও দাড়াতে হয়না।
এটা হলো সুনির্দিষ্ট কিছু কাজের সমষ্টি।
আপনার মোটরসাইকেল যেখানেই সার্ভিসিং করান ,
খেয়াল করে নিম্নের ২২টা কাজ নিশ্চিত করুন।
# প্রথম_কাজ : মোটরসাইকেল ধুয়ে মুছে পরিষ্কার করুন।
ভালোভাবে কম্প্রেস বাতাস দিয়ে শুকিয়ে ফেলুন।
# দিতীয়_কাজ : স্পার্ক প্লাগ, প্লাগের স্থান পরিষ্কার
করুন ,
প্লাগ এর গ্যাপ (০.৮ - ০.৯ এমএম ) ঠিক করুন।
# তৃতীয়_কাজ : ভাল্ভ / টেপেট ক্লিয়ারেন্স ঠিক আছে
কিনা দেখুন , না থাকলে ঠিক করুন। (হাতের আন্দাজে
করলেভালো হবে না, পারফেক্ট চাইলে ফিলার গজ দিয়ে
কাজটা করুন।)
# চতুর্থ_কাজ : আইডল আরপিএম ঠিক করুন।
১০০০ আরপিএম মধ্যে রাখুন
# পঞ্চম_কাজ : ফুয়েল লাইনের কোথাও লিক ,
ফাটা আছে কিনা দেখুন। চেক করুন।
# ষষ্ঠ_কাজ : এয়ার ফিল্টার নির্দেশিকা অনুসারে
পরিস্কার করুন।
# সপ্তম_কাজ : ইঞ্জিন অয়েল , অয়েল ফিল্টার পরিবর্তন
করুন।
# অষ্টম_কাজ : সামনের এবং পিছনের ব্রেক চেক করুন।
সমন্বয় করুন।
# নবম_কাজ : ক্লাচ লিভার ফ্রি প্লে চেক করুন। সমন্বয়
করুন।
(সাধারনত ১০-১৫ এমএম।)
# দশম_কাজ : চাকার হল অবস্থা দেখুন , কাচ, ছোট পিন,
পেরেক কোথাও লুকাই আছে কিনা দেখুন। পরিষ্কার করুন।
মেয়াদ উত্তীর্ণ মার্কিং স্পর্শ করলে চাকা পরিবর্তন
করুন।
# ১১তম_কাজ : উভয় চাকার বিয়ারিং ঢিলা বা ক্ষতিগ্রস্ত
কিনা চেক করুন।
# ১২তম_কাজ : হ্যান্ডেল বার ডান দিকে বাম দিকে মসৃন
ভাবে ঘুরতেছে , কোথাও টাইট ঢিলা অনুভুত হলে এডজাস্ট
করুন।
# ১৩তম_কাজ : সামনের চাকার ফোর্ক (সাসপেন্সান ),
পিছনের চাকার শক (সাসপেন্সান ) ঠিকভাবে কাজ করছে,
তেল লিক হচ্ছে না চেক করুন।
# ১৪তম_কাজ : ড্রাইভ চেইন বেশি ঢিলা , বেশি টাইট
থাকলে এডজাস্ট করুন , চাকার দুপাশের মার্কিং অনুযায়ী
চেইন সমান্তরাল করুন। নির্দেশিত লুব্রিক্যান্ট চেইন এ
লাগান।
# ১৫তম_কাজ : সকল নাট বোল্ট চেক করুন , ঢিলা হলে টাইট
করুন।
# ১৬তম_কাজ : সকল বাতি, ইলেকট্রিকেল সুইচ পরীক্ষা
করুন।
# ১৭তম_কাজ : চাকার হাওয়ার প্রেসার চেক করুন,
প্রয়োজনে হাওয়া দিন।
# ১৮তম_কাজ : আইডল আরপিএম এ নির্গত ধোয়ায় কার্বন
ডাই অক্সাইড পরিমাপ করুন, সমন্বয় করুন। (প্রধান সার্ভিস
সেন্টার ছাড়া সম্ভব না।)
# ১৯তম_কাজ : সকল নড়াচড়া স্থান (মেটাল টুমেটাল) চেক
করুন, লুব্রিক্যান্ট দিন।সাইড স্ট্যান্ড, সেন্টার স্ট্যান্ড
,স্প্রিং এর দুই প্রান্ত।
# ২০তম_কাজ : উভয় চাকার ব্রেক সুইচ চেক করুন।
# ২১তম_কাজ : ক্লাচ ক্যাবল , থ্রটল ক্যাবল চেক করুন,
লুব্রিক্যান্ট দিন।
# ২২তম_কাজ : উপরের সব শেষ হলে একটা টেস্ট ড্রাইভ
দিন।এরপর ক্লিন করেপালিশ করুন।আশা করি আপনার
মোটরসাইকেল চমত্কার পারফরমেন্স দিবে।
# সাইড_নোট :
১. সার্ভিসিং এর পর ফ্রন্ট ডিস্ক পানি দিয়ে ধুয়ে নিবেন।
২. বাইকের কাগজ পত্র ঠিকঠাক আছে নিশ্চিত করুন।
৩. আপনার কাজ করা অবস্থায় মেকানিক অন্যজনের কাজ
ধরলে ,
ওই দোকানে কাজ করাবেন না।

No comments

Theme images by ArdenSt. Powered by Blogger.